দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তৃণমূলের নারীরা: মঈন খান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-০৬-২০২৬ ১২:১৬:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৬-২০২৬ ১২:১৬:৩৩ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
তৃণমূলের নারীরাই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
সোমবার (৮ জুন) সকালে রাজধানীর বনানীতে হোটেল রেডিসন ব্লুতে ‘নেতৃত্ব ও প্রশাসনে নারী’ শীর্ষক সম্মেলনের আয়োজন করে আইসিএবি।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুল মঈন খান আরও বলেন, প্রায় ৪০ লাখ নারী গার্মেন্টস সেক্টরে কাজ করে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। তবুও দেশে নারীর অধিকার নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ ছাড়াও অংশীদারিত্বের মাধ্যমে সঠিক নেতৃত্ব গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন সম্মেলনে অংশ নেয়া বক্তারা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স