ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুটানে ৫.৬ মাত্রার ভূমিকম্প, কাঁপল ঢাকা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১২:৩৫:০৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১২:৩৫:৫৮ পূর্বাহ্ন
ভুটানে ৫.৬ মাত্রার ভূমিকম্প, কাঁপল ঢাকা ​ছবি: সংগৃহীত
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভুটানের পশ্চিমাঞ্চলীয় শহর পুনাখার ১৫ কিলোমিটার পশ্চিম উত্তর–পশ্চিমে ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

রংপুর, সিরাজগঞ্জ, জয়পুরহাট, কুষ্টিয়া, গাইবান্ধা, নীলফামারী, সৈয়দপুর, বগুড়া, শেরপুরসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হওয়ার কথা জানা গেছে। এই ভূম্পিকম্পের প্রভাবে ভারত, নেপাল ও চীনেও কম্পন অনুভূত হয়েছে বলে অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্টস সিস্টেম জানিয়েছে। সূত্র : প্রথম আলো

বাংলা স্কুপ/ডেস্ক /এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ