ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়ে ‘সন্তুষ্ট’ রাষ্ট্রপক্ষ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০১:২৩:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০১:৪৯:২০ অপরাহ্ন
রায়ে ‘সন্তুষ্ট’ রাষ্ট্রপক্ষ ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডাদেশে ‘সন্তুষ্টি’ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ। 

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেহীন এই মামলার ১৯ দিনের মাথায় বিচার প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করেন।

রায়ের প্রতিক্রিয়ায় বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু বলেন, ‘রামিসার পরিবার ন্যায় বিচার পেয়েছে, আমরা সন্তুষ্ট।’

এর আগে আসামিদের আদালতে হাজির করা হয়। পরে বিচারক ১১টা ৫ মিনিটে রায় পড়া শুরু করেন। সব সাক্ষ্য-প্রমাণের আলোকে তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং এর পাশাপাশি অর্থদণ্ডে দণ্ডিত করেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

​রায়ে সন্তোষ, দ্রুত কার্যকরের দাবি রামিসার বাবার
শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা: সোহেল ও স্বপ্নাকে মৃত্যুদণ্ড
রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ