ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​চার দিন ১০ ঘণ্টা করে যান চলাচল বন্ধ থাকবে মিরপুরের একটি রাস্তায়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০৬:৪৬:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০৬:৪৬:৫৩ অপরাহ্ন
​চার দিন ১০ ঘণ্টা করে যান চলাচল বন্ধ থাকবে মিরপুরের একটি রাস্তায়
রাজধানীর মিরপুরে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় চার দিন ১০ ঘণ্টা করে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (৬ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিসিবির নির্বাচন এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের খেলা থাকায় দিনগুলোতে সড়কটি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এ সময়গুলোতে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার অনুশীলন ম্যাচ আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। এছাড়া ১ম ওয়ানডে ম্যাচ আগামী ৯ জুন, ২য় ওয়ানডে ম্যাচ ১১ জুন ও ৩য় ওয়ানডে ম্যাচ ১৪ জুন অনুষ্ঠিত হবে। ফলে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা রাস্তাটি সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে। বর্ণিত তারিখে সম্মানিত সর্বসাধারণ ও যানবাহন চালকদের প্রশিকা রাস্তাটি পরিহার করে মিরপুর-১ গামী সকল যানবাহন বিকল্প রাস্তা হিসেবে প্রশিকা ক্রসিং-শিয়ালবাড়ি ক্রসিং-রাইনখোলা-ঈদগাহ মাঠ হয়ে মিরপুর-১ এ চলাচলের জন্য অনুরোধ করা হলো। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কাম্য।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ