ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওমানের প্রধান তেল টার্মিনালে বিস্ফোরণ, কার্যক্রম বন্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০৩:৩১:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০৩:৩১:৪৬ অপরাহ্ন
ওমানের প্রধান তেল টার্মিনালে বিস্ফোরণ, কার্যক্রম বন্ধ ছবি : সংগৃহীত
ওমানের মিনা আল ফাহাল টার্মিনালের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর থেকে দেশটির প্রধান এই টার্মিনালের কার্যক্রম বন্ধ রয়েছে।

সূত্রের বরাত দিয়ে শুক্রবার রয়টার্স জানায়, মিনা আল ফাহাল টার্মিনালের সিঙ্গেল-বুই মুরিং (এসবিএম) বার্থের কাছে বিস্ফোরণ ঘটে। এরপর তেল লোডিং বন্ধ করে দেওয়া হয়।

সূত্রমতে, সন্দেহভাজন ড্রোন হামলার কারণে এসবিএম ১ এবং ২ বার্থের মধ্যে এই বিস্ফোরণ হয়। যদিও হামলাটি কখন হয়েছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

শুক্রবার বন্দরের বাইরে বেশ কয়েকটি সুপারট্যাঙ্কারকে নোঙর করা অবস্থায় দেখা গেছে।
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন   

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ