ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ভাসছে বিশাল আকৃতির মৃত তিমি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ১২:৫২:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ১২:৫২:২৬ অপরাহ্ন
বঙ্গোপসাগরে ভাসছে বিশাল আকৃতির মৃত তিমি ফোকাস বাংলা নিউজ
কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটা মৃত তিমি ভাসছে। আজ বুধবার সকাল সাড়ে দশটার দিকে প্রায় দুই কিলোমিটার গভীরে সাগরবক্ষে এটি সাগর বক্ষে  ভাসতে দেখেন স্থানীয়রা। সাগরের ঢেউয়ের সঙ্গে এটি ভাসতে ভাসতে ক্রমশ কিনারের দিকে আসছে।  মৃত তিমিটির শরীরে পচন ধরেছে।  কুয়াকাটার পরিবেশ সংগঠক কেএম বাচ্চু এখবর নিশ্চিত করেন। 

তিনি জানান, তিমিটি বেলিন প্রজাতির বলে তিনি মনে করছেন। এটি ৭/৮ দিন আগে মারা যেতে পারে। মৃত তিমিটি ল্ম্বা আনুমানিক ৪০-৪৫ ফুট আর প্রস্থ স্থানভেদে ৬-৮ ফুট হতে পারে। এটি কিনারে ভেসে সৈকতের বেলাভূমে আসছে। এটি মাটি কিংবা বালু চাপা দেওয়ার জন্য এখনই প্রস্তুতি নেওয়া দরকার। তিনি বনবিভাগ ও কলাপাড়া উপজেলা প্রশাসন কে অবগত করবেন বলেও মন্তব্য করেন।  

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, তিনি খবর টি জেনে মৃত তিমিটি কিনারে ভেসে আসলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ