ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​রাভিনা ট্যান্ডনের বাড়িতে ৩২ লাখ টাকার গহনা চুরি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০৪:২৫:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০৪:২৫:১৬ অপরাহ্ন
​রাভিনা ট্যান্ডনের বাড়িতে ৩২ লাখ টাকার গহনা চুরি ​ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের পরিবারে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার মায়ের মূল্যবান গহনা ও ঘড়ি খোয়া গেছে বলে অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রাভিনা ট্যান্ডনের মায়ের প্রায় ২৫ লাখ রুপি মূল্যের গহনা ও ঘড়ি চুরি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৩২ লাখ টাকারও বেশি। এ ঘটনায় পরিবারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম রাশি ছাবরিয়া (৪৭)। তিনি ২০২০ সাল থেকে রাভিনা ট্যান্ডনের পরিবারের সঙ্গে কাজ করছিলেন। অভিনেত্রীর মায়ের দেখাশোনা এবং বিভিন্ন ব্যক্তিগত কাজে সহায়তার মাধ্যমে পরিবারের আস্থা অর্জন করেছিলেন বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, রাশি বাড়ির একটি লকার ভেঙে স্বর্ণ ও হীরার গহনা এবং দুটি দামি ঘড়ি চুরি করেন। পরে পরিবারের সদস্যরা লকারে মূল্যবান জিনিসপত্র খুঁজে না পেয়ে বিষয়টি নিয়ে সন্দেহ করেন।

প্রথমদিকে রাশিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন। তবে সন্দেহ বাড়তে থাকলে রাভিনার পরিবার মুম্বাইয়ের জুহু থানায় অভিযোগ দায়ের করে।

অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করে এবং রাশিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি চুরির কথা স্বীকার করেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে চুরি হওয়া কয়েকটি ঘড়ি উদ্ধার করা হয়েছে। তবে খোয়া যাওয়া বাকি গহনা উদ্ধারে অভিযান চলছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ