ঢাকা , মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন সাবেক উপদেষ্টা ফাওজুল কবির খান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০১:৩৯:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০১:৩৯:০৩ অপরাহ্ন
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন সাবেক উপদেষ্টা ফাওজুল কবির খান ফাইল ছবি
বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মঙ্গলবার (২ জুন) নিজেই এ তথ্য জানিয়েছেন সাবেক এ উপদেষ্টা। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে ফাওজুল কবির খান লিখেছেন, আলহামদুলিল্লাহ। পূর্বপুরুষের পেশায় আবার ফিরে এসেছি। চট্টগ্রামের ভাষায় একটা প্রবাদ আছে, ‘হাইল্যার (দিনমজুর) ফোয়া হাইল্যা হয়, জাইল্লার (জেলে) ফোয়া জাইল্লা।’ আমার দাদা ছিলেন মাদরাসা শিক্ষক, বাবা কলেজ শিক্ষক। তাই আমিও শিক্ষক হয়েছি।

তিনি আরও লেখেন, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় মিলিয়ে আমার শিক্ষকতা জীবন ও ১৫ বছরের বেশি। উপদেষ্টা পরিষদে যোগদানের আগে আমি বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) পাঠদান করতাম।
 
ফাওজুল কবির খান লেখেন, আমার নতুন কর্মস্থল ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়। পাঠদান ছাড়াও আমি এই বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস’ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।

মুহাম্মদ ফাওজুল কবির খান একজন অর্থনীতিবিদ এবং সাবেক সচিব। তিনি বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, ইউএনডিপি, এশিয়া উন্নয়ন ব্যাংকের পরামর্শক হিসেবেও কাজ করেছেন। ফাওজুল কবির খান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা। তিনি তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। সেগুলো হলো- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ