পুলিশ হেফাজতে থাকাবস্থায় আদালতের বাইরে আসামির কথা বলা এবং সে বক্তব্য প্রচার না করতে কড়া নির্দেশনা দিয়েছেন আদালত। মঙ্গলবার (০২ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর আগে এ আবেদন করেন রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী আজিজুর রহমান দুলু।
আদালতে তিনি বলেন, আইন অনুযায়ী বিচারকের সামনে ছাড়া পুলিশ হেফাজতে থাকাবস্থায় আসামির কথা বলার এখতিয়ার নেই। এ বিষয়ে উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। পুলিশি হেফাজতে থাকা কিংবা দণ্ডিত আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচার করা সর্বোচ্চ আদালত ও রাষ্ট্রীয় নীতিমালার আলোকে শাস্তিযোগ্য অপরাধ। বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা, জনমত প্রভাবিত হওয়া রোধ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এসব নির্দেশনা কার্যকর করা প্রয়োজন।
তিনি ভবিষ্যতে যেন পুলিশ হেফাজতে থাকা আসামিরা কারও সামনে বক্তব্য দিতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদালতের নির্দেশনা চান। পরে আদালত আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
রামিসার বোনের সাক্ষ্য ‘ক্লোজড ডোর’ নেওয়ার আবেদন
আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু, ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা, আদালতে সাক্ষ্য দিচ্ছেন বাবা