ঈদে গণমুখী ১০ উদ্যোগ নিশ্চিত করেছে সরকার: মাহদী আমিন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০৬-২০২৬ ০৭:২৩:০০ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৬-২০২৬ ০৭:২৩:০০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনগণের সুবিধায় ১০টি গণমুখী বিষয় নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
সোমবার (১ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, ঈদকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে জনকল্যাণমুখী বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করা, গণপরিবহন ব্যবস্থাপনা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, শ্রমিকদের বেতন পরিশোধ এবং গণপরিবহনে চাঁদাবাজি নিয়ন্ত্রণ।
মাহদী আমিন বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে মানুষ যেন স্বস্তিতে ঈদ উদ্যাপন করতে পারে। তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন দিবস পালনে ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল অর্থ নেয়া হতো। কিন্তু এবার সেই ধরনের কোনো চাপ সৃষ্টি করা হয়নি।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী প্রসঙ্গে তিনি বলেন, কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে বাধ্য করা হয়নি। শিক্ষার্থীদেরও রোদে দাঁড় করিয়ে রাখা হয়নি। রাষ্ট্রযন্ত্র ব্যবহার না করে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।
জ্বালানি তেলের দাম প্রসঙ্গে মাহদী আমিন বলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে অনেক দেশেই দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ শেষ পর্যায়ে গিয়ে সীমিত আকারে দাম সমন্বয় করেছে। অন্যান্য দেশের তুলনায় দেশে জ্বালানির দাম এখনো কম রয়েছে বলেও দাবি করেন তিনি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স