অধিকার নিশ্চিত না হলে কোনো চুক্তি অনুমোদন করবে না ইরান
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
৩১-০৫-২০২৬ ০৫:১৫:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-০৫-২০২৬ ০৬:০৬:২২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি অনুমোদন করা হবে না। রোববার (৩১ মে) তিনি বলেন, 'আমরা কোনো চুক্তি অনুমোদন করব না, যতক্ষণ না নিশ্চিত হচ্ছি যে ইরানি জনগণের অধিকার সুরক্ষিত হয়েছে।'
গালিবাফ আরও বলেন, কূটনৈতিক আলোচনায় যুক্ত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের বক্তব্য বা প্রতিশ্রুতির ওপর আস্থা রাখেন না। খবর আলজাজিরার।
এ ছাড়া তিনি জানান, ইরানের সপ্তম উন্নয়ন পরিকল্পনায় সম্ভাব্য সংশোধনগুলো বিশেষায়িত সংসদীয় কমিটিগুলো পর্যালোচনা করবে। এসব পর্যালোচনায় যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতি পুনর্গঠনের বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তাঁর এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বিভিন্ন বিষয়ে কূটনৈতিক যোগাযোগ ও সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা চলছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স