ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​হাম উপসর্গ নিয়ে আরও দুই মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০৪:৫৪:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ১১:২০:০৯ অপরাহ্ন
​হাম উপসর্গ নিয়ে আরও দুই মৃত্যু
সারাদেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এসময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

রোববার (৩১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের জরুরি পরিচালনা কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম এবং হামের উপসর্গে মোট ৫৮৫ শিশুর মৃত্যু হয়েছে।

এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪৯৫ জন শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও এক হাজার ৩২৪ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৯ জনে। আর সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭০ হাজার ৯৩৬।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ