ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০৪:০৬:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০৫:৩৮:৫৪ অপরাহ্ন
​নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি ​ছবি: সংগৃহীত
ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) থেকে শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

রোববার (৩১ মে) নগর ভবনে আয়োজিত ডিএসসিসি কর্তৃক পবিত্র ঈদুল আযহার কুরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণ সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, কুরবানির বর্জ্য অপসারণে ডিএসসিসির লক্ষ্যমাত্রা ছিল ৩৩ হাজার ৯৪২ টন। তবে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে ইতোমধ্যে ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। বর্জ্য অপসারণ কার্যক্রম এখনও চলমান রয়েছে।

মো. আবদুস সালাম জানান, দক্ষিণ সিটির আওতাধীন ১১টি পশুর হাটের বর্জ্য অপসারণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে চুক্তির শর্ত অনুযায়ী হাটের বর্জ্য অপসারণের দায়িত্ব ইজারাদারদের হলেও তারা তা পালন করেননি। ফলে সিটি করপোরেশনকেই বর্জ্য অপসারণের দায়িত্ব নিতে হয়েছে।

তিনি আরও বলেন, যেসব ইজারাদার চুক্তির শর্ত মানেননি, তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে এবং কালোতালিকাভুক্ত করা হবে। পাশাপাশি আগামী বছর থেকে ইজারাদারদের জামানতের পরিমাণ বাড়ানো হবে, যাতে তারা দায়িত্ব পালনে আরও জবাবদিহির মধ্যে থাকেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ