ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৫-২০২৬ ০৭:৫৭:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৫-২০২৬ ০৭:৫৭:৫৯ অপরাহ্ন
সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ​ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি খালি বগি লাউয়াছড়া বনের ভেতরে লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু করতে হাইড্রোলিক টুলভ্যান ঘটনাস্থলে নেওয়া হচ্ছে।

শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সাময়িকভাবে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ রয়েছে। তিনি আরও জানান, উদ্ধারকারী ট্রেন ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। দ্রুত বগিটি উদ্ধার করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।  

বাংলা স্কুপ/প্রতিনিধি /এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ