ঢাকা , বুধবার, ২৭ মে ২০২৬ , ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​ঈদের দিনের টিভি নাটক-টেলিফিল্ম

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০৬:৩৩:০০ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০৬:৩৩:০০ অপরাহ্ন
​ঈদের দিনের টিভি নাটক-টেলিফিল্ম ​ছবি: সংগৃহীত
প্রতিবার ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোতে দেখা যায় বিশেষ নাটক ও টেলিফিল্ম। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন টিভি চ্যানেলগুলো যেসব নাটক-টেলিফিল্ম প্রচার করবে তার তালিকা দেওয়া হলো।

এটিএন বাংলা

নির্যাতিত স্বামী (সন্ধ্যা ৫টা ৫০ মিনিট): পরিচালনা মারুফ মিঠু। অভিনয় মোশাররফ করিম, সামান্তা পারভেজ। এই নিয়ে সংসার (রাত ৮টা ৫০ মিনিট): পরিচালনা শাহ মো. রাকিব; অভিনয় মুশফিক ফারহান, অনিন্দিতা মিম।

বাংলাভিশন

গাছপাগলা (সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট): পরিচালনা সোহেল রানা ইমন; অভিনয় মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। তিন চাকার সংসার (রাত ৯টা ২৫ মিনিট): পরিচালনা মাইদুল রাকিব; অভিনয় নিলয়, হিমি। খাদক তোরাব আলী (রাত ১১টা ১৫ মিনিট): অভিনয় মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা।

চ্যানেল আই

তোমাদের গল্প ২ (বিকেল ৪টা ৩০ মিনিট): পরিচালনা মোস্তফা কামাল রাজ; অভিনয় জোভান, তটিনী, দীপা খন্দকার। ভালোবেসেছিলাম (সন্ধ্যা ৭টা ৫০ মিনিট): পরিচালনা আবুল হায়াত; অভিনয়ে মম, রওনক, ডলি জহুর।

এনটিভি

জামাই বেশি বোঝে (সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট): পরিচালনা তাইফুর জাহান আশিক; অভিনয় মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা। সিচুয়েশনশিপ (রাত ৯টা ১০ মিনিট): পরিচালনা প্রীতি দত্ত; অভিনয় নিলয় আলমগীর, আইশা খান। প্রেমের তরী (রাত ১১টা ৫ মিনিট): পরিচালনা ইমেল হক; অভিনয় ইয়াশ রোহান, আইশা খান।

আরটিভি

জামাই কার (রাত ৮টা ৩০ মিনিট): পরিচালনা রাকেশ বসু; অভিনয় মোশাররফ করিম, হিমি। আমানত (রাত ৯টা ৩০ মিনিট): পরিচালনা রাইয়ান মাহমুদ; অভিনয় মুশফিক ফারহান, অর্চিতা স্পর্শিয়া।

দীপ্ত টিভি

মেঘলা মেঘলা দিন (সন্ধ্যা ৭টা): পরিচালনা বাবু সিদ্দিকী; অভিনয় অপূর্ব, সাফা কবির। লাভ লক (রাত ৮টা): পরিচালনা হাসান রেজাউল; অভিনয় ইয়াশ রোশান, তানিয়া বৃষ্টি। ভালোবাসার মূল্য কত (রাত ১১টা ১০ মিনিট): পরিচালনা সৈয়দ শাকিল; অভিনয় অপূর্ব, সাবিলা নূর।

বৈশাখী টিভি

কাছের কেউ (রাত ৮টা ১০ মিনিট): পরিচালনা সেরনিয়াবাত শাওন; অভিনয় খায়রুল বাসার, সাদমিনা।

মাছরাঙা টিভি

দরদীয়া (রাত ১০টা ২০ মিনিট): রচনা ও পরিচালনা জাহিদুল ইসলাম সুজন; অভিনয় তৌসিফ মাহবুব, নাজনীন নিহা। কাকার টিকটকার বউ (রাত সাড়ে ১১টা): পরিচালনা মোহন আহমেদ; অভিনয় মোশাররফ করিম, তাসনুভা তিশা।

নাগরিক টিভি

দয়াল দস্তগীর (রাত ৮টা): পরিচালনা সোহেল রানা ইমন; অভিনয় মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ