ঢাকা , বুধবার, ২৭ মে ২০২৬ , ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ১২:৩৪:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ১২:৩৪:৫০ অপরাহ্ন
​পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক ​ফাইল ছবি
ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে ৫০ মিনিট বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। 

বুধবার (২৭ মে) সকাল ৭টা ১০ মিনিটের দিকে প্রবল ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হলে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ পরিস্থিতিতে ঈদে ঘরে ফেরা যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ সাময়িকভাবে সব ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। ফেরি বন্ধ থাকায় সাময়িক সময়ের জন্য চরম ভোগান্তিতে পড়ে যাত্রী ও যানবাহন। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে সকাল ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। 

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নিয়মিতভাবে ফেরি চলাচল শুরু করা হয়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মোট ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলো ধীরে ধীরে পারাপার হচ্ছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ