ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-০৫-২০২৬ ১১:৪১:২৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৭-০৫-২০২৬ ১১:৪১:২৬ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষের ঈদযাত্রাকে কেন্দ্র করে বুধবার (২৭ মে) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৫ কিলোমিটার অংশজুড়ে দেখা দিয়েছে যানজট। এ ছাড়াও অতিরিক্ত যানবাহনের চাপ, বৈরি আবহাওয়া, দুর্ঘটনা এবং যমুনা সেতু ও সেতুর সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হয়ে যাওয়ায় এসব যানজট তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) রাতেই যমুনা সেতুর টোল প্লাজা থেকে সদর উপজেলার পাকুল্ল্যা পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা বেশি দুর্ভোগ পোহাচ্ছেন।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে কিছুটা যানজট তৈরি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশজুড়ে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। বৃষ্টির কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। তবে দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স