আজ টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-০৫-২০২৬ ১১:০৫:২৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৫-০৫-২০২৬ ১১:০৫:২৩ পূর্বাহ্ন
ফাইল ছবি
গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামতের জন্য আজ সোমবার (২৫ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, তারাবো বিশ্বরোড থেকে রূপসী, বরপা ও ভুলতা মোড় পর্যন্ত ৮ ইঞ্চি ১৫০ পিএসআইজি গ্যাস লাইনের সঙ্গে সংযুক্ত সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া মুড়াপাড়া, কাঞ্চন ও হাটাবো এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকরাও এ সময় গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স