ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৬:০৮:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৮:৩৯:২১ অপরাহ্ন
​ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত ​ফাইল ছবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুর ১টার দিকে ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তের জিরো পয়েন্টসংলগ্ন ৪২ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— অক্যমং তংচঙ্গ্যা (৪০), চিক্যং তংচঙ্গ্যা (৩৪) ও শৈফুচিং তংচঙ্গ্যা (৩২)। তারা সবাই ঘুমধুম ইউনিয়নের বালুক্যা পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে সীমান্তসংলগ্ন একটি কলাবাগানে কাজ করতে যান ওই তিন ব্যক্তি। এসময় মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হলে প্রথমে অক্যমং তংচঙ্গ্যা নিহত হন।

পরে তাকে উদ্ধার করতে গেলে আরও দুটি বিস্ফোরণে প্রাণ হারান সঙ্গে থাকা অপর দুইজন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান এবং নিহতদের উদ্ধারের কাজ শুরু করেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ