ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যদি আমার কোনো ক্ষতি হয়, দায় আমির হামজার: রাশেদ খাঁন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৩:৩০:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৫:৫৭:৫০ অপরাহ্ন
যদি আমার কোনো ক্ষতি হয়, দায় আমির হামজার: রাশেদ খাঁন ​ছবি: সংগৃহীত
বিএনপি নেতা রাশেদ খাঁন হামলার শঙ্কা প্রকাশ করে বলেছেন, যদি তার কোনো ক্ষতি হয়, এর দায় আমির হামজাকে নিতে হবে।

রোববার (২৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন। রাশেদ খাঁন লেখেন, 'জামায়াত এমপি আমির হামজার আমাকে হত্যাযোগ্য করে তোলার জন্য ওয়াজমাহফিলে বক্তব্য দিয়েছে।' তিনি উল্লেখ করেন, আমির হামজা পূর্বে ওয়াজমাহফিলে বলেছিলেন, 'তার চোদ্দগুষ্টি আওয়ামীলীগ। শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, সেটি বাস্তবায়নে যে কাজ করবে না, সে জাহান্নামে যাবে।'

রাশেদ খাঁন বলেন, 'ফ্যাসিবাদের এই দোসরের এসব অপকর্ম টকশোতে তুলে ধরার জন্য সে হয়তো আমার উপর ক্ষিপ্ত হয়েছে।' তিনি ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ওয়াজমাহফিলে তার বিরুদ্ধে বক্তব্য দেওয়াকে জীবনকে থ্রেট বলেও উল্লেখ করেন।

তিনি আরও জানান, 'আমির হামজার উগ্রবাদী সমর্থক গোষ্ঠী আমার উপর মব করতে পারে বলে আশঙ্কা করছি।' এই কারণে, তিনি আবারও বলেন, 'যদি আমার কোনো ক্ষতি হয়, এর দায় আমির হামজাকে নিতে হবে।'

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ