ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ করে মুক্তি দিয়েছে সরকার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ১২:২৯:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ১২:২৯:০৮ অপরাহ্ন
ঈদ উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ করে মুক্তি দিয়েছে সরকার ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চার কয়েদির সাজা মওকুফ করে মুক্তির আদেশ দিয়েছে সরকার। রোববার (২৪ মে) কারা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার চার বন্দির সাজা মওকুফ করেছে। খুব শিগগিরই তাদের মুক্তি দেওয়া হবে।

সাজা মওকুফ পাওয়া ব্যক্তিরা হলেন— ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার, খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ, রাঙ্গামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুয়া এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারের কয়েদি আব্দুল মালেক।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ