ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরের ৩ জেলায় আজ বিদ্যুৎ নেই,চলছে উন্নয়ন কাজ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ১১:৩৪:৫১ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ১১:৩৪:৫১ পূর্বাহ্ন
উত্তরের ৩ জেলায় আজ বিদ্যুৎ নেই,চলছে উন্নয়ন কাজ ফাইল ছবি
জরুরি মেরামত ও উন্নয়ন কাজের জন্য রোববার (২৪ মে) সিরাজগঞ্জ, নওগাঁ ও রাজশাহী জেলার বেশকিছু এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির নওগাঁ, সিরাজগঞ্জ ও রাজশাহীর দপ্তর থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর মধ্যে রোববার সিরাজগঞ্জের বেশকিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। নেসকো সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নওপাজেকো-পুঠিয়াবাড়ি ৩৩ কেভি সোলার সোর্স লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ এবং নিকটবর্তী বৃক্ষের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৩ কেভি সোর্স লাইনটি বন্ধ থাকবে। ফলে উল্লেখিত সময়ে এর আওতাধীন সব গ্রাহদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে একই দিন নওগাঁ জেলার বেশকিছু এলাকায় টানা সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। নেসকো নওগাঁর বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নওগাঁর ২৩০/১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার সকাল ৭টা থেকে ১০টা ৩০ পর্যন্ত মোট সাড়ে ৩ ঘণ্টা আরজী নওগাঁ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো- তালতলী ফিডারের চকপ্রসাদ, লামা শেরপুর, মদিনা ফ্লাওয়ার মিল, জোকাবিলা, তেতুলতলীর মোড়, তালতলী, বাগবাড়ি, চকপ্রাণ, লাটাপাড়া, পলিটেকনিক এলাকা, মৎস্য অফিস ও শাহী মসজিদ এলাকা। পাশাপাশি এই সময়ে আনন্দনগর ফিডারের পাটালীর মোড়, আনন্দনগর, মৃধ্যাপাড়া, চামড়া গুদাম, খাস নওগাঁ, ইদুর বটতলী, খাগড়া ও ফয়েজ উদ্দীন কলেজ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এছাড়াও রোববার নওগাঁর আতাইকুলা ফিডারের চকপ্রসাদ, মকরামপুর, শৈলগাছী, পারবাঘাপুর, দরিয়াপুর, হরিশপুর, আতাইকুলা, ২ নম্বর সুইচগেট ও ৩ নম্বর সুইচগেট এলাকায় বিদ্যুৎ থাকবে না। পাশাপাশি এই সময়ে কুজাইল বাজার ফিডারের নগরব্রিজ, কাশিমপুর, কুজাইল বাজার, সরবরামপুর, ভবানীপুর, দুর্গাপুর, পাগলীর মোড়, ঘোষগ্রাম, ক্ষুদ্রকালিকাপুর ও আন্ধারকোঠা এলাকা ছাড়াও ত্রিমোহনি ফিডারের চুনাতাপাড়া, সুলতানপুর, চণ্ডিপুর, চুনিয়াগাড়ি, ত্রিমোহনী, কুবরাতলী ও নিজামপুর এলাকায় বিদ্যুৎ থাকবে না।

অন্যদিকে রোববার রাজশাহী জেলার বেশকিছু এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ জানিয়েছে, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য রোববার রাজশাহীর পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন সম্পূর্ণ এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
  
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ