ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় প্রাণ গেল ১৪ জনের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৮:২৫:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৮:২৫:১৫ অপরাহ্ন
​সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় প্রাণ গেল ১৪ জনের প্রতীকী ছবি
দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ছাড়াও এসব ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।যশোর, কুষ্টিয়া, জয়পুরহাট,গাজীপুরও দিনাজপুরেএসব দুর্ঘটনা ঘটে।

শনিবার (২৩ মে) সকালে থেকে দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে।

যশোর

যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া তেল পাম্পের কাছে কাভার্ডভ্যান, ইজিবাইক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির পাওয়ার ট্রাক প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয়। পরে সেটি ইজিবাইকে ধাক্কা দিলে তিন যাত্রী মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর ট্রাক চালককে আটক করা হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুষ্টিয়া

কুষ্টিয়ার পৃথক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ার খোকসায় বালু বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন নিহত হন এবং অনেকে আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী একটি ড্রামট্রাকের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে যায় এবং পুকুরে পড়ে।

স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করেন। তারা আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিছু আহতকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। আহতদের মধ্যে ১০ থেকে ১৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এছাড়াও কুষ্টিয়ায় স্যালো ইঞ্জিনচালিত ট্রলিচাপায় আরিয়ান (৪) নামে এক শিশু নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিয়ান বাড়ির পাশে রাস্তায় খেলা করছিল। এসময় ধানবাহী একটি স্যালো ইঞ্জিনচালিত ট্রলি বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়।

এতে আরিয়ান গুরুতর আহত হলে তাকে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর এ তথ্য নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জয়পুরহাট

জয়পুরহাটে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাট শহরের শিল্পকলা একাডেমির পাশে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল দিনাজপুরের উদ্দেশে রওনা হন। এসময় প্রধান সড়কে পৌঁছালে একটি দ্রুতগামী ও নিয়ন্ত্রণহীন ট্রাক তাকে সজোরে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিনাজপুর

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, শনিবার সকালে একটি মোটরসাইকেলে থাকা তিন জন আরহী রানীগঞ্জ বাজার থেকে মহাসড়কে উঠছিলেন। এসময় দিনাজপুরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন।

আহত অপর দুজনকে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে।

ওসি আরও জানান, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তবে ঘাতক ট্রাক ও এর হেলপারকে আটক করেছে পুলিশ।

গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাতান এলাকায় বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নাসির উদ্দিন নামের এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের হেলপার গুরুতর আহত হয়েছেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ