ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা পরিবহনের দায়ে যুবদল নেতাসহ দুই জনের কারাদণ্ড।।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ১১:৫৫:১৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ১১:৫৫:১৮ পূর্বাহ্ন
ইয়াবা পরিবহনের দায়ে যুবদল নেতাসহ দুই জনের কারাদণ্ড।। ফোকাস বাংলা নিউজ
কুয়াকাটা পৌরসভার  ৬নং ওয়ার্ড যুবদল  সভাপতি বেল্লাল হাওলাদারকে (৪৫) ইয়াবা পরিবহন এর অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দন্ড কার্যকর করা হয়। শুক্রবার রাতে (৮.৩০ মিনিট) এ দন্ড কার্যকর করা হয়।

ইয়াসীন সাদেক জানান,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং ইয়াবা সেবনের অপরাধে অপর এক ব্যক্তি বেল্লাল হাওলাদারকে(৪১) ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

অপরদিকে  একই রাতে ক্ষতিকর কেমিক্যাল কার্বাইড দিয়ে কলা পাকানোর অপরাধে বাবুল গাজী (৫২) নামে এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ১০,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেছেন কলাপাড়া থানার চৌকস টিম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী এর চৌকস টিম ।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ