ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে এমটি ফসিল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ১১:০২:০৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ১১:০২:০৬ পূর্বাহ্ন
১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে এমটি ফসিল
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ‘এমটি ফসিল’ নামের একটি জাহাজ। পানামার পতাকাবাহী ‘এমটি ফসিল’ নামের জাহাজটি শুক্রবার (২২ মে) ভোরে চট্টগ্রাম বন্দরে পৌঁছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি বাংলাদেশে ক্রুডের দ্বিতীয় চালান।

ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) মোস্তাফিজুর রহমান জানান, এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে একটি ট্যাংকার জাহাজ শুক্রবার ভোরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজটি থেকে সকাল সাড়ে ১০টার দিকে লাইটারিং প্রক্রিয়ায় তেল খালাস শুরু হয়েছে।  

এর আগে ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনোমিয়া’ নামে একটি অয়েল ট্যাংকার জাহাজ কুতুবদিয়া চ্যানেলে নোঙর করে। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর দীর্ঘ দুই মাস পর বিকল্প পথে এই এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে দেশে পৌঁছে অয়েল ট্যাংকার জাহাজটি।

এর আগে যুদ্ধ শুরুর আগে ২৮ ফেব্রুয়ারি এক লাখ টন অপরিশোধিত তেল আমদানি করা হয়েছিল।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ