পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-০৫-২০২৬ ০৮:১১:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৫-২০২৬ ০৮:১১:২৩ অপরাহ্ন
ফাইল ছবি
মুন্সিগঞ্জ সদরে পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে শহরের পশ্চিম দেওভোগ এলাকার হাজী বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত দুই শিক্ষার্থী হলেন, সোপান (২৪) ও আজওয়াদ (২৩)। সোপান পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে ও আজওয়াদ ঢাকার মিরপুর-১৩ নম্বর এলাকার রিপন মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ১৩ জন বন্ধু নিয়ে মুন্সিগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার নিজ বাড়িতে বেড়াতে যান সোপান। আজ দুপুর ২টার দিকে তারা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামলে একপর্যায়ে তাদের মধ্যে থেকে আজওয়াদ নামের একজন পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে সাতার না জানায় সোপানও ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স