ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছরের মধ্যে দক্ষিণ সিটির সমস্যা সমাধান সম্ভব: ডিএসসিসি প্রশাসক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০১:৫৪:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০১:৫৪:৪৩ অপরাহ্ন
দুই বছরের মধ্যে দক্ষিণ সিটির সমস্যা সমাধান সম্ভব: ডিএসসিসি প্রশাসক ছবি : সংগৃহীত
জনগণের সহযোগিতা পেলে দুই বছরের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের সমস্যার সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণের প্রশাসক আবদুস সালাম।

শুক্রবার (২২ মে) রাজধানীর এলিফেন্ট রোডের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি।

অনুষ্ঠানে কোরবানির ঈদকে সামনে রেখে ৭৫টি ওয়ার্ডে ২৪৬ টন ব্লিচিং পাউডার, ১৫০ গ্যালন স্যাভলন এবং ১ লাখ ৪০ হাজার ব্যাগ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদের দিন ১২ টা থেকে ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কার করা হবে। ঈদে শহরের বর্জ্য ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নগরবাসীকেও সহযোগিতার আহ্বান জানান আবদুস সালাম। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ