ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্টেশন ম্যানেজার

ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৫-২০২৬ ১২:৪৯:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৫-২০২৬ ১২:৫২:০১ অপরাহ্ন
ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে ফাইল ছবি
ঈদুল আজহা ঘিরে ঢাকা গ্রামে ফিরতে শুরু করেছে মানুষ। প্রথম দিকে ট্রেনে যাত্রীর ভিড় তেমনটা না থাকলেও ধীরে ধীরে চাপ বাড়ে। এমন পরিস্থিতিতে অনেকেই ট্রেনের ছাদে ভ্রমণ করে। তবে এবার ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার (২২ মে) সকালে ঢাকার কমলাপুর স্টেশনের ম্যানেজার কবির উদ্দিন গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি জানান, ‘ঈদ ঘিরে মানুষ বাড়ি যাচ্ছেন। সকাল থেকে ১১টি আন্তঃনগর ট্রেন এই স্টেশন থেকে ছেড়ে গেছে।’

যাত্রীদের অনুরোধে সর্বনিম্ন শ্রেণির ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দিচ্ছেন জানিয়ে স্টেশন ম্যানেজার বলেন, ‘প্রায় ৪৫ হাজারের মতো সিটের টিকিট আমরা দিচ্ছি। এর সঙ্গে স্ট্যান্ডিং টিকিট মিলিয়ে প্রায় ৭০ হাজার টিকিট দেয়া হবে।’
 
আগামীকাল শনিবার (২৩মে) থেকে ৪৩ জোড়া আন্তঃনগর ও ২৩ জোড়া কমিউটার অর্থাৎ ৬৬ জোড়া ট্রেন চলাচল করবে বলেও জানান কবির হোসেন।
 
তিনি বলেন, ‘যাত্রীরা যেন কোনো কালোবাজারির কাছ থেকে টিকিট না কেনে। কোনো দালাল চক্র যেন তাদের কার্যক্রম চালাতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সোচ্চার থাকবে।’
 
টিকেট ছাড়া কেউ স্টেশনে ঢুকতে পারবে না জানিয়ে স্টেশন ম্যানেজার বলেন, ‘ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ