ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৫-২০২৬ ১০:৪৯:৫৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-০৫-২০২৬ ১০:৪৯:৫৫ পূর্বাহ্ন
আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ফাইল ছবি
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (২২ মে) চাঁপাইনবাবগঞ্জের বেশকিছু এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বৃহস্পতিবার (২১ মে) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি চাঁপাইনবাবগঞ্জের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়, এতদ্বারা নেসকো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আওতাধীন সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিবগঞ্জ ৩৩ কেভি লাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি চাঁপাইনবাবগঞ্জের আবাসিক প্রকৌশলীর দপ্তর।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ