লালপুরে বজ্রপাতে শ্রমিক নিহত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০৫-২০২৬ ০৮:২৩:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৫-২০২৬ ০৮:২৩:৩৮ অপরাহ্ন
ছবি: বাংলা স্কুপ
নাটোরের লালপুর উপজেলায় ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে এসকেন আলী (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শাপলা খাতুন নামে এক নারী শ্রমিক। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার লালপুর ইউনিয়নের সিরাজীপুর গ্রামের একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এসকেন আলী উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আদু আলীর ছেলে। আহত শাপলা খাতুন জৌদ্দিগী গ্রামের ফিরোজ শেখের স্ত্রী।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও শ্রমিকরা ইটভাটায় কাজ করছিলেন। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে এসকেন আলী ও শাপলা খাতুন গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসকেন আলীকে মৃত ঘোষণা করেন। আহত শাপলা খাতুনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স