ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৮:২০:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৮:২০:৫৫ অপরাহ্ন
​গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা ​ছবি: বাংলা স্কুপ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ১নং গোমস্তাপুর ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকালে পরিষদের হল রুমে বাজেট সভায় আগামী অর্থবছরের রাজস্ব ও উন্নয়ন খাতের আয়-ব্যয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং স্থানীয় জনগণের মতামত গ্রহণ করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন ১নং গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, ডাসকোর ফিল্ড অফিসার জয়নাল আবেদিন। 

বাজেট উপস্থাপন করেন প্রশাসনিক কর্মকর্তা আলাউদ্দিন। তিনি বাজেটের বিভিন্ন খাতের আয়-ব্যয়ের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। 

উপস্থাপিত বাজেট অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরে উন্নয়ন খাতসহ সর্বমোট আয় ধরা হয়েছে ৩ কোটি ৪৯ লক্ষ ৬০ হাজার ৪০০ টাকা এবং সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৪৮ লক্ষ ৬০ হাজার ৪০০ টাকা। উদ্বৃত্ত থাকবে ১ লক্ষ টাকা।

সভায় জানানো হয়, ১ নং গোমস্তাপুর ইউনিয়ন পরিষদে নতুন করে কোনো প্রকার ট্যাক্স বৃদ্ধি করা হচ্ছে না। পূর্বের ট্যাক্স বহাল থাকবে। 

এসময় ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বাজেটের বিভিন্ন খাত নিয়ে বিস্তারিত আলোচনা শেষে জনগণের অংশগ্রহণমূলক মতামতের ভিত্তিতে বাজেট অনুমোদনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ