ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চলবে শুক্রবার থেকে

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৫:৪০:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৫:৪০:১৭ অপরাহ্ন
​‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চলবে শুক্রবার থেকে ​ছবি: সংগৃহীত
ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানী ঢাকায় কোরবানির পশু পরিবহন সুবিধার্থে দুই দিনে ৩টি 'ক্যাটল স্পেশাল ট্রেন' চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।

কর্মপরিকল্পনায় জানানো হয়েছে, কোরবানির পশু পরিবহনের জন্য এবার ঈদে ৩টি ক্যাটেল স্পেশাল ট্রেন চালানো হবে। প্রতিটি ট্রেনে ব্রেকভ্যানসহ মোট ২৬টি কোচ যুক্ত থাকবে।

ক্যাটেল স্পেশাল-১ দেওয়ানগঞ্জ বাজার থেকে ব্রেকভ্যানসহ ২৬টি কোচ নিয়ে ২২ মে সন্ধ্যা ৬টায় ছেড়ে ঢাকা বা তেজগাঁও বা ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে ভোর ৫টা ৫০ মিনিটে।

ক্যাটেল স্পেশাল-২ ইসলামপুর বাজার থেকে ব্রেকভ্যানসহ ২৬টি কোচ নিয়ে ২২ মে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে ঢাকা বা তেজগাঁও বা ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে রাত ১টা ৪০ মিনিটে।

ক্যাটেল স্পেশাল-৩ দেওয়ানগঞ্জ বাজার থেকে ব্রেকভ্যানসহ ২৬টি কোচ নিয়ে ২৩ মে সন্ধ্যা ৬টায় ছেড়ে ঢাকা বা তেজগাঁও বা ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে ভোর ৫টা ৫০ মিনিটে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ