ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীসহ আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৫:১৭:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৬:৪৩:২৫ অপরাহ্ন
রাজধানীসহ আশপাশের জেলায় বিজিবি মোতায়েন ​ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে  আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতেই বিজিবি মাঠে নেমেছে। 

বৃহস্পতিবার (২১ মে) থেকেই মাঠ পর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন বিজিবি সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহা ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল এলাকা বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়া গাজীপুর সিটি করপোরেশন এবং গাজীপুর চৌরাস্তা এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদকেন্দ্রিক নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ঈদযাত্রা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা ঈদের আগে সাত দিন দায়িত্ব পালন করবেন। এছাড়া ঈদের পরবর্তী তিন দিনও বাহিনীটি মাঠে থাকবে।

তারা গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক এবং যানজটপ্রবণ এলাকায় অবস্থান করবেন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমে সহায়তা প্রদান করবেন বলেও জানা গেছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ