ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শর্তসাপেক্ষে ড. আবুল বারকাতের জামিন আপিলে বহাল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৩:৪৪:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৩:৪৭:২৯ অপরাহ্ন
শর্তসাপেক্ষে ড. আবুল বারকাতের জামিন আপিলে বহাল ​ছবি: সংগৃহীত
২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২১ মে) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। 

একই সঙ্গে আবুল বারকাতকে নিম্ন আদালতে পাসপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এর আগে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাকে জামিন দেন। সেই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। 

২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি জনতা ব্যাংকে অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদকের উপ-পরিচালক মো. নাজমুল হুসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ১০ জুলাই ২০২৫ এ মামলায় তাকে গ্রেপ্তার করে ডিবি। আর কোনো মামলা না থাকায় আপাতত মুক্তিতে বাধা নেই আবুল বারকাতের।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ