ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​আজ থেকে সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০১:১৮:২১ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০১:১৮:২১ অপরাহ্ন
​আজ থেকে সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা ​ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, ঈদের আগে ৭ দিন, ঈদের দিন এবং ঈদের পরের ৫ দিন মোট ১৩ দিন সারাদেশে সব সিএনজি স্টেশন সার্বক্ষণিক চালু থাকবে। এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে পেট্রোবাংলার চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার (২১ মে) থেকে আগামী ২ জুন পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

চিঠিতে বলা হয়েছে, ঈদ মৌসুমে মহাসড়কে যানজট ও যাত্রী ভোগান্তি কমানো এবং যানবাহনের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে নির্ধারিত সময়ে স্টেশন বন্ধ থাকায় যে জ্বালানি সংকট তৈরি হয়, তা এ ব্যবস্থার মাধ্যমে কমবে বলে আশা করা হচ্ছে।

প্রতি ঈদেই রাজধানী ঢাকা ছাড়তে ঘরমুখো মানুষের দীর্ঘ যানজট ও ভোগান্তির মুখে পড়তে হয়। এবার সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা চালু রাখার সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়িত হলে ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এতে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ইতোমধ্যে অনেকেই রাজধানী ছাড়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ