টানা তিন দফা কমার পর বাড়ল সোনার দাম
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০৫-২০২৬ ১২:০০:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৫-২০২৬ ১২:০০:১৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দেশের বাজারে টানা ৩ দফা কমার পর বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
বৃহস্পতিবার (২১ মে) নতুন এ দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হচ্ছে।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণের) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
এর আগে, গত ১৫ মে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ২ হাজার ২১৫ টাকা। তারপর ১৬ মে কমানো হয় ৪ হাজার ৩৭৪ টাকা এবং ২০ মে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়।
এতে তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমে ৮ হাজার ৭৪৭ টাকা। তিন দফা কমানোর এখন দাম বাড়ানো হলো।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স