ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ খাতে জাতীয় সংলাপ জরুরি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৪:২০:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৪:২০:২৭ অপরাহ্ন
বিদ্যুৎ খাতে জাতীয় সংলাপ জরুরি ফাইল ছবি
পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক ও জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমতউল্লাহ বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান সংকট মোকাবেলায় দ্রুত জাতীয় সংলাপ প্রয়োজন। তিনি বলেন, সরকারকে অবিলম্বে সৌর বিদ্যুৎ উৎপাদনে কার্যকর উদ্যোগ নিতে হবে, নইলে বিদ্যুৎ খাতের লুটপাট ও ভর্তুকির চাপ দেশের অস্তিত্বকে আরও ঝুঁকির মুখে ফেলবে।

বুধবার (২০ মে) গণমাধাম্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিদ্যুৎ খাতের তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি সংকট মোকাবেলায় সরকারের সুস্পষ্ট রোডম্যাপ নেই। ২০৩১ সালের মধ্যে ৫ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণাকে তিনি “ভোগাস স্টেটমেন্ট” বলে উল্লেখ করেন। তার দাবি, গ্যাস উত্তোলন, বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি নিরাপত্তা নিয়ে কার্যকর পরিকল্পনার অভাব রয়েছে।

তিনি আরও বলেন, সৌর বিদ্যুৎ খাতে দুর্নীতির সুযোগ কম থাকায় এ খাতে আগ্রহ কম দেখা যায়। অথচ সোলারে প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন খরচ কয়লাভিত্তিক বিদ্যুতের তুলনায় প্রায় অর্ধেক। দ্রুত সৌর বিদ্যুৎ সম্প্রসারণে সরকার ব্যাটারি ও সোলার ব্যবস্থায় প্রণোদনা দিতে পারে বলেও মত দেন তিনি।

বিডি রহমতউল্লাহ বলেন, বিদ্যমান তেল ও গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো দ্রুত মেরামত করে উৎপাদনে আনতে হবে এবং এক থেকে দুই বছরের জন্য পরিকল্পিত লোডশেডিং ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেয়া সম্ভব।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ