ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​ঈদুল আজহা ২৮ মে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৭:৫০:১২ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৭:৫০:১২ অপরাহ্ন
​ঈদুল আজহা ২৮ মে ​ছবি: সংগৃহীত
বাংলাদেশের আকাশে সোমবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশে পশু কোরবানির মধ্য দিয়ে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের কক্সবাজার, রাঙামাটিসহ দেশের বিভিন্ন জেলার উপ-পরিচালকরা চাঁদ দেখার সংবাদ জানান।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভা শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার সংবাদ ও ঈদুল আজহা উদযাপনের তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

এদিকে, একদিন আগেই রোববার (১৭ মে) ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। রোববার চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে সোমবার থেকে জিলহজ মাস শুরু হয়েছে। সৌদিতে আগামী ২৬ মে হবে আরাফাত দিবস এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।

রোববার তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন মুসলিমপ্রধান দেশ ঈদের তারিখ ঘোষণা করেছে।

ইসলাম ধর্ম অনুযায়ী, মুসলমানরা জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রিয় বস্তু অর্থাৎ পশু কোরবানি করে থাকেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ