২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-০৫-২০২৬ ০৫:২৭:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৫-২০২৬ ০৫:২৭:১৪ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় তিন লাখ কোটি টাকার এডিপি এবং পাঁচ বছর মেয়াদি উন্নয়ন মহাপরিকল্পনার অনুমোদন দিলো জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।
সোমবার (১৮ মে) রাজধানীর পরিকল্পনা কমিশন চত্ত্বরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এই অনুমোদন দেয়া হয়।
এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে এক লাখ নব্বই হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান এক লাখ দশ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির তুলনায় নতুন অর্থবছরের এডিপি ৫০ শতাংশ বাড়লো।
সরকার বলছে, এই এডিপি দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন গতি যোগ করবে।
সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ অন্যরা অংশ নেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স