ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​ঈদ উপলক্ষে ব্যাংক খোলা থাকবে ২৩ ও ২৪ মে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৪:৫২:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৪:৫২:৩৭ অপরাহ্ন
​ঈদ উপলক্ষে ব্যাংক খোলা থাকবে ২৩ ও ২৪ মে ​ফাইল ছবি
ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে দেশের তফসিল ব্যাংকসমূহের সব শাখা ও উপশাখা খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সকল ব্যাংক বন্ধ থাকবে। 

সোমবার (১৮ মে) ব্যাংলাদেশ ব্যাংক থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বাংলাদেশ ব্যাংক জানায়, পোশাক শিল্প খাতে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং শিল্প খাতের আমদানি-রফতানি সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় আগামী ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। 

তবে ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ