ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় সৌদি প্রবাসী গৃহবধূর মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ১২:০৫:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ১২:০৫:১৮ অপরাহ্ন
কলাপাড়ায় সৌদি প্রবাসী গৃহবধূর মৃতদেহ উদ্ধার ফাইল ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়নের দারোগারতবক গ্রামে বিদেশ ফেরত স্ত্রী মরিয়ম বেগমকে হত্যা করে পালিয়ে গেছে তার স্বামী নাসির সিকদার।

রবিবার (১৭ মে) রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। আজ সোমবার (১৮ মে) সকালে খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান,  ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছে । তাই মৃত্যুর সঠিক কারন অনুসন্ধানে পটুয়াখালী থেকে পিবিআই ও একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা আলামত সংগ্রহ করেছেন। তাদের কাজ শেষ হলে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

এদিকে নিহতের ছেলে, ভাই ও এলাকাবাসী জানান, নিহত গৃহবধূ মরিয়ম বেগম আটদিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। বাড়ি আসার পর থেকে নাসির সিকদার টাকার জন্য চাপ দিয়ে আসছিল। রবিবার বিকালে এ নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে মরিয়মকে মারধর করে। পরে ছেলে ও এলাকার লোকজন তখন থামালেও রাতে ঘরে কেউ না থাকায় গৃহবধূ কে হত্যা করে পালিয়ে যায় নাসির।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ