ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সৈকতে ভেসে আসল বিরাট আকৃতির জ্যান্ত কচ্ছপ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৩:৫৬:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৩:৫৬:০৫ অপরাহ্ন
সৈকতে ভেসে আসল বিরাট আকৃতির  জ্যান্ত কচ্ছপ ফোকাস বাংলা নিউজ
কুয়াকাটা সৈকতের বেলাভূমে ভেসে আসল বিরল প্রজাতির একটা বড় আকৃতির জ্যান্ত কচ্ছপ। 

আজ শনিবার দুপুরে সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন বেলাভূমিতে  আটকে যায়। প্রথমে বাণিজ্যিক ফটোগ্রাফার সাইফুল দেখতে পান। পরে পরিবেশ সংগঠক কেএম বাচ্চু কচ্ছপটিকে উদ্ধার করে পানিতে নিয়ে শুশ্রূষা করেন। পানিতে ভাসিয়ে রাখেন। এটিকে বাঁচানোর উদ্যোগ নেন। তিনি জানান, কচ্ছপটির ওজন ৩৫-৪০ কেজি হবে।  এটি মা কচ্ছপ। হয়তো বা ডিম পারতে কিনারে এসেছে। 

বনবিভাগ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের লোকজন কচ্ছপটি উদ্ধার করে যথাযথ পরিবেশে অবমুক্ত করার উদ্যোগ নিয়েছে। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ