ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৬:২৬:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৬:২৬:১৮ অপরাহ্ন
​দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার ​ছবি: সংগৃহীত
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী, বাংলাদেশে বর্তমান রিজার্ভের পরিমাণ ২৯.৬৫ বিলিয়ন মার্কিন ডলার।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের রিজার্ভের এই অবস্থান বৈদেশিক খাতের স্থিতিশীলতাকেই তুলে ধরে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ