ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​মালিকের এক বছরের জেল

কলাপাড়ায় ভেজাল জুস তৈরির কারখানা সিলগালা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৪:৩৭:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৪:৩৮:২৬ অপরাহ্ন
কলাপাড়ায় ভেজাল জুস তৈরির কারখানা সিলগালা ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় মানবদেহের জন্য ক্ষতিকর, ভেজাল জুসসহ খাদ্যপণ্য তৈরির কারখানায় প্রশাসনের অভিযানে শিকদার কর্পোরেশন নামের প্রতিষ্ঠানের মালিক মাসুদ সিকদারকে এক লাখ টাকা অর্থদণ্ড ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড কার্যকর করেন। শুক্রবার (১৫ মে) বেলা ১১ টায় এই অভিযান চালানো হয়। 

কলাপাড়া পৌর শহরের কবি কাজী নজরুল ইসলাম সড়কে ওই প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের জুসসহ খাদ্যসামগ্রী তৈরি করে আসছিল। এ সময় বিপুল পরিমাণ প্যাকেটজাত জুস জব্দ করে নষ্ট করা হয়। কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। তবে প্রতিষ্ঠানের কর্মীরা দাবি করেন, তারা বিএসটিআই কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ