পেট্রোবাংলার চেয়ারম্যান এরফানুল হককে জনপ্রশাসনে সংযুক্ত
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৫-০৫-২০২৬ ১২:৩০:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৫-২০২৬ ১২:৩০:৪৩ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. এরফানুল হককে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পেট্রোবাংলার চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. এরফানুল হককে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স