ঘোড়াঘাটে ২২০টি ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৪-০৫-২০২৬ ০২:৫৩:০০ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০৫-২০২৬ ০২:৫৩:০০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী পরিবেশ-বিধ্বংসী ২২০টি ইউক্যালিপটাস গাছের চারা জব্দ করে ধ্বংস করেছে উপজেলা কৃষি বিভাগ।
বুধবার (১৩ মে) বিকালে পৌরসভার ওসমানপুর বাজারে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বৈ-গ্রামের মনজুর হোসেনের ছেলে রাজু মিয়া (৪০) মিয়া ভ্যানে করে ইউক্যালিপটাস গাছের চারা বিক্রি করছিলেন।
খবর পেয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.রফিকুজ্জামান তার কাছ থেকে ২২০ টি ইউক্যালিপটাস গাছের চারা জব্দ করেন। পরে উপজেলা কৃষি অফিসের সামনে চারাগুলো ধ্বংস করা হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুজ্জামান বলেন পরিবেশের জন্য ক্ষতিকর ও আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে ২০২৫ সালের ১৫ মে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।এ জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী আগ্রাসী প্রজাতির গাছের চারা বিক্রি ও রোপণ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স