ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​ইউনিয়ন ব্যাংকের সাবেক ১৪৮ কর্মকর্তার নথিপত্র দুদকে তলব

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০২:০৫:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০২:০৫:০৮ অপরাহ্ন
​ইউনিয়ন ব্যাংকের সাবেক ১৪৮ কর্মকর্তার নথিপত্র দুদকে তলব
ইউনিয়ন ব্যাংক থেকে ঋণের নামে ১৮ হাজার ৩৪৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক ১৪৮ কর্মকর্তার নথিপত্র তলব করে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক।

বৃহস্পতিবার (১৪ মে) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

অভিযোগের তালিকায় রয়েছেন ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী, আব্দুল হামিদ মিয়া ও ওমর ফারুকসহ শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা।

সংস্থাটির উপ-পরিচালক মশিউর রহমানের নেতৃত্বে একটি দল এ দুর্নীতির অনুসন্ধান করছে।
 
দুদকের অভিযোগে বলা হয়, ইউনিয়ন ব্যাংক থেকে ঋণের নামে এস আলম গ্রুপ একাই ১৮ হাজার ৩৪৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে; যা ব্যাংকটির মোট ঋণের প্রায় ৬৪ শতাংশ। কাল্পনিক লেনদেনের মাধ্যমে এসব ভুয়া ঋণ নেয়া হয়েছে, যার বিপরীতে কোনো জামানতও নেই। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে জালিয়াতির এ ভয়াবহ চিত্র উঠে এসেছে।
 
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ