ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​ইরান যুদ্ধের মধ্যেই গোপনে আমিরাত গিয়েছিলেন নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ১২:৫৫:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ১২:৫৫:২৯ অপরাহ্ন
​ইরান যুদ্ধের মধ্যেই গোপনে আমিরাত গিয়েছিলেন নেতানিয়াহু ​ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন যে, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে তিনি গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন এবং সেখানে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বুধবার (১৩ মে) রাতে জানায়, এই সফর ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতির সূচনা করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই নেতা ২৬ মার্চ ওমান সীমান্তঘেঁষা মরূদ্যান শহর আল আইনে কয়েক ঘণ্টা বৈঠক করেন।

একটি সূত্র রয়টার্সকে জানায়, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে সামরিক সমন্বয়ের উদ্দেশ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া অন্তত দুবার আমিরাত সফর করেন। তার এই সফরের খবর প্রথম প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

এই কথিত সফরটি মধ্যপ্রাচ্যে দ্রুত বিকাশমান জোটের সর্বশেষ গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি জানান, যুদ্ধ চলাকালে ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমিরাতের সঙ্গে ভাগাভাগি করেছে। এর অংশ হিসেবে আয়রন ডোম ব্যাটারি ও সেগুলো পরিচালনার জন্য সামরিক বিশেষজ্ঞ পাঠানো হয়েছিল।

হুকাবি বলেন, আমিরাত ও ইসরায়েলের মধ্যে অসাধারণ সম্পর্ক রয়েছে। তবে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর সফরের খবর অস্বীকার করে বলেছে, এ ধরনের দাবি ‘ভিত্তিহীন’। সূত্র: দ্য গার্ডিয়ান

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ