ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৭:০৭:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৭:০৭:৪৭ অপরাহ্ন
​বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন ​ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ। ৩ সদস্যের এই নির্বাচন কমিশন পরবর্তী পর্ষদ গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজন করবে।

বুধবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি নির্বাচন কমিশন প্রকাশ করে। বোর্ড জানায়, তিন সদস্যের এই নির্বাচন কমিশন আগামী নির্বাচনের সব কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে।

নির্বাচন কমিশনের সদস্যরা হলেন- প্রধান নির্বাচন কমিশনার এহসানুল করিম, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বি.এম এহসানুল মামুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচলিত নিয়ম ও বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশন বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের সব প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।

গত ৬ অক্টোবর বিসিবির কার্যনির্বাহী পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। যদিও নির্বাচনে কারচুপি ও অনিয়ম এবং বিশ্বকাপে খেলতে যেতে না পারাসহ নানা ঘটনায় এই বোর্ড ভেঙে দেয় এনএসসি। বর্তমানে বিসিবি পরিচালিত হচ্ছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি দিয়ে, যার নেতৃত্বে রয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ