ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১১:০৪:২৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০১:১২:১১ অপরাহ্ন
দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস ফাইল ছবি
মঙ্গলবার একদিন বৃষ্টি না হওয়ায় রাজধানী ঢাকা তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ বুধবার ঢাকা আশপাশের এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর সকাল ৭টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ঢাকা ও এর আশপাশের এলাকার দুপুর ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ২৪।

শুধু ঢাকায় নয়, দেশের আরও ৮টি অঞ্চলে আজ কালবৈশাখী বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে, আজ দুপুরের মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতি হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এ সব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ